রাজনীতি

অগণতান্ত্রিক অপশক্তিগুলোর প্রধান টার্গেট তারেক রহমান- গিয়াসউদ্দিন

অগ্রবাণী রিপোর্ট:
দেশবাসীর কাছে তারেক রহমানের বিশাল জনপ্রিয়তা এবং তার গতিশীল নেতৃত্বের ধারের কাছে কেউ যেতে পারছেনা বিধায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া চলছে, তা থামাতে নানা অপতৎপরতা তারা দেখছেন। যা দুঃখজনজনক। 

রাষ্ট্রের ভেতর ও বাহির থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে বলে মনে করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার (১৪ জুলাই) সন্ত্রাস ও চাদাবাঁজদের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় এ কথা বলেন তিনি।

গিয়াসউদ্দিন আরো বলেন, নারায়ণঞ্জে একজন গডফাদার ছিল শামীম ওসমান, তার লালিত সন্ত্রাসী ছিলো এই সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সাত খুনের ফাসিঁর প্রধান আসামি। সে অত্র এলাকায় নগ্ন নিত্য, জুয়া, মদ নেশা বিক্রি করে স্বর্গরাজ্য কায়েম করেছিল। সেদিন যারা আওয়ামী লীগের নেতা ও শামীম ওসমানের দোসর ছিলো, আজ তারা নামাজ পড়ে, রোজা রাখে। কিন্তু এসময় তারাও নগ্ন নৃত্য দেখার জন্য এবং ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য বসে ছিল। এগুলোর প্রমান আছে আমাদের কাছে।

নিজের এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঘোষনা করে গিয়াসউদ্দিন বলেন, আজ থেকে আমার এলাকা তথা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জকে চাদাঁবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষনা করলাম। এখন থেকে কেউ চাদাঁবাজি সন্ত্রাসী করতে পারবে না এবং কেউ চাদাঁ দিতে পারবে না। এখানে চাদাঁবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড শুরু করে গেছে। আওয়ামী দোসর ও সাত খুনের ফাসির আসামী নুর হোসেন পরিবার এখনো সে জেল খানায় বসে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অরাজকতা করছে। জেল কর্তৃপক্ষে সর্তক করে বলতে চাই, জেল খানায় বসে যদি নুর হোসেন কোন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এর দায়ভার আপনাদের নিতে হবে। কেউ যদি চাদাঁবাজি করতে আসে তার হাত-পা ভেঙ্গে দিবেন। ব্যবসায়ি ভাইরা কেউকে কাউকে চাদাঁ দিবেন না, যদি কেউ চাদাঁ দাবি করে তাদের শক্ত হাতে প্রতিরোধ করবেন। আর যদি আপনারা না পারেন তাহলে সরাসরি আমাকে জানাবেন আমরা এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।

সভায় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি ও নাসিক সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আসলাম, থানার সহ সভাপতি রওশন আলী, যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সিনিয়র নেতা শাহজালাল কালুসহ প্রমুখ।
আরএস/ডিএ

মতামত দিন