রাজনীতি

বক্তাবলী লক্ষীনগর ও মধ্যনগরের সংযোগ সেতু নির্মানের আশ্বাস দিলেন মাওঃ আব্দুল জব্বার

অগ্রবাণী ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগর সংযোগ সেতুটির ব্যাপারে ডিসি বা ইউএনও সাথে কথা বলে নির্মাণ করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২ টার দিকে দুই গ্রামের জনদূর্ভোগ স্থান পরিদর্শন শেষে আবদুল জব্বার বলেন, বিগত আমলে ফ্যাসিস্টরা দেখেছি রাস্তা ছাড়াও বহু ব্রিজ বানিয়েছে, আর যেখানে প্রয়োজন সেখানে খোজঁ খবরও নেয় নাই। এটাই তাদের চরিত্র। এসময় তিনি আরো বলেন, এই পথে জীবনের ঝুঁকি নিয়ে বহু ছাত্র- ছাত্রী প্রতিদিন আসা যাওয়া করেন।  তবুও এই বিষয়ে কারো ভ্রূক্ষেপ নেই।

এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্ম পারিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন বক্তাবলী  ইউনিয়ন  সভাপতি আবু বক্কার, সেক্রেটারি স্কুল, মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ীগন।

আরএস/ডিএ

মতামত দিন