রাজনীতি

সামনে আরেকটি লড়াই আসছে, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি- নাহিদ ইসলাম

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি

আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসছে সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সিগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না

তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে আপনাদের কথা বলতে হবে পাড়ায় পাড়ায় আপনারা সরব হন প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন ইনশাল্লাহ, আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব দেখা হবে নতুন বাংলাদেশে

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ

দেশ গড়তেজুলাই পদযাত্রার’ অংশ হিসেবে মুন্সীগঞ্জে পদযাত্রার অংশ নিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় এনসিপির কয়েকশ নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন

এদিন সভায় আরও বক্তব্য দেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম প্রমুখ। 

আরএস/ডিএ

মতামত দিন