যুগান্তর স্বজন বন্দর শাখার উদ্যেগে নুরুল ইসলামের স্মরণসভা, দোয়া ও মিলাদ
বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলায় এক আবেগঘন পরিবেশে স্মরণ করা হলো যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামকে।
বুধবার বন্দর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল ছিল নূরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানটি আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ, বন্দর উপজেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি কবি কবির সোহেল এবং সঞ্চালনায় ছিলেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী, কবি, সাহিত্যিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সভাপতি ও স্বজন উপদেষ্টা আতাউর রহমান, সহসভাপতি ও স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপু, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা সরদার মোঃ আলীম, কবি হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সজিব, অর্থ সম্পাদক ও স্বজন সমাবেশের সহসভাপতি লতিফ রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাবেক সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী এবং আরও অনেকে।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ছিলেন এক সত্যিকারের আইকন—একজন স্বাধীনতা সংগ্রামী যিনি যুদ্ধ শেষে কলকারখানার মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি একাধারে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেখানে লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে। তার গড়া যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তর আজও তার স্বপ্ন ও আদর্শ বহন করে চলেছে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নূরুল ইসলাম দেশের ব্যবসা জগতে শুধু একজন সফল উদ্যোক্তাই ছিলেন না, বরং ছিলেন এক অনুপ্রেরণার নাম। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শিল্পায়ন পর্যন্ত প্রতিটি ধাপে তিনি দেশের পাশে থেকেছেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা নোমান আল কাদরী। সেখানে দেশ ও জাতির কল্যাণ এবং দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।
এ আয়োজন শুধুমাত্র এক ব্যক্তিকে স্মরণ নয়, বরং এক প্রজন্মের নেতৃত্ব ও দেশের উন্নয়নে এক মানুষের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরন করেন।
আরএস/ডিএ

মতামত দিন