সবাইকে ঈদুল আযহার অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া
স্টাফ রিপোর্টারঃ
ঈদুল আযহা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে ভূঁইয়া একাডেমীর পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী এবং ভূঁইয়া একাডেমীর অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডক্টর ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া।
এ বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি জানান, ‘ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের সর্বস্তরের সবাইকে অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খ্ুশি, আর এই ঈদে মুসলিম উম্মাহ’র প্রতিটি ঘর ভরে উঠুক ঈদের অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধিতে এই কামনা করছি। তার পাশাপাশি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে যাতে আমরা ইসলামী জীবন কায়েম করতে পারি, সেই কামনা করছি। ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করুন আল্লাহর নিকট সেই কামনা করছি’।
তিনি আরও বলেন, ‘ভূঁইয়া একাডেমী ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে আইন পেশার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভূঁইয়া একাডেমী থেকে প্রায় ৭ হাজার শিক্ষার্থী এলএলবি ডিগ্রী সম্পূর্ণ করেছেন এবং যেখান থেকে ২ হাজারের বেশী শিক্ষার্থী পরবর্তীতে ব্যারিস্টার হবার গৌরব অর্জন করেছেন। তাই তিনি ব্যারিস্টার হিসেবে ক্যারিয়ার গঠন ও যোগ্য নাগরিক হিসেবে দেশমাতৃকার কল্যাণ সাধনের জন্য আগ্রহীদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্যে আহবান জানিয়েছেন।
ভূঁইয়া একাডেমী, ৪/১/এ, সোবাহানবাগ, ঢাকা। ফোনঃ ৯১১৬৬৯১-২, মোবাঃ ০১৭৩১৩৩৩৫১১, www.bhuiyanacademyedu.com’.
আরএস/ডিএ

মতামত দিন