আইন ও অপরাধ

বন্দর ফুলহরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রি‌পোর্টার:
‎নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফুলহর এলাকায় মাদক ব্যবসা বন্ধ ও মাদক ব্যবসায়ী কবির হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

‎শনিবার দুপুরে ফুলহর এলাকায় “যুব সমাজ” এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিন মিয়া। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কবির এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে এবং বহু পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।

‎তিনি আরও বলেন, কবিরের মাদক ব্যবসায় বাধা দিলে স্থানীয়দের মিথ্যা মামলায় জড়ানো হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কবিরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। 

‎এলাকাবাসীর দাবি, কবির হোসেনের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ নেশার ফাঁদে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে।

‎সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে।

মতামত দিন