আইন ও অপরাধ

যশোরে নারায়ণগ‌ঞ্জের দুইজন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৪৯৫৫ পিস ইয়াবা উদ্ধার

অগ্রবাণী ডেস্ক:
নিয়মিত টহলের অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেট এর নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে প্রাইভেটকার তল্লাশীকালে ৩ জন মাদক ব্যবসায়ী তাদের হেফাজত হতে ৪৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতদের ম‌ধ্যে মোঃ আমজাদ হোসেন (৩৫) নারায়ণগ‌ঞ্জের সি‌দ্ধিরগঞ্জ থানার ১৪নং ওয়া‌র্ডের শিমরাইল ওসমা‌নের বা‌ড়ি এবং  আলী নেওয়াজ ভুইয়া (২৯), সদর থানার ১৭নং ওয়া‌র্ডের নবাব সলিমুল্লাহ রোড এলাকার বা‌সিন্দা এবং অপর আসামী মোঃ ফারুক হোসেন (৪৮) য‌শোর জেলার শার্শা থানার ধলদাহ গ্রা‌মের বা‌সিন্দা।

গ্রেফতা‌রের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১ নং আসামি মোঃ আমজাদ হোসেন ও ২নং আসামি আলী নেওয়াজ ভুইয়াদ্বয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত আসামিদেরকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরএস/ডিএ

মতামত দিন