অনলাইন গেমিংয়ে আসক্ত হওয়া যাবেনা - জোসেফ
স্টাফ রিপোর্টার (বন্দর):
বন্দর কবরস্থান রোড যুবসমাজের
উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি রৌপ্যকাপ ডিগবল টুর্নামেন্ট ২০২৫ এর
ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা
৭ টায় বন্দর কবরস্থান রোড বালুর মাঠ প্রাঙ্গনে ২২নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ আরিফ মিয়ার
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বন্দর থানা যুবদল সভাপতি মো: আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল
আলম জাহিদ, সদর থানা যুবদল নেতা মোঃ বাপ্পি সিকদার।
প্রধান অতিথি মাজহারুল ইসলাম
জোসেফ তার বক্তব্যে বলেন- অচিরেই জাতীয় নির্বাচন, বিএনপি ক্রীড়াবান্ধব একটি রাজিৈনতক
দল। যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আপনাদের এলাকায় একটি মাঠ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বাচ্চাদের প্রতি
পিতা-মাতার আরও যত্নশীল হতে হবে। বাচ্চারা যাতে অনলাইন গেমিং (জুয়ায়) আসক্ত না হয় সেদিকে
সজাগ দৃষ্টি দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-
বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড যুবদল সভাপতি
কাজী সোহাগ, সমাজসেবক মোঃ বাবুল ঢালী, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, ২২নং
ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ পাঠান, ব্যবসায়ী ও সমাজসেবক
মোঃ আলমগীর শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মজিবর, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুল
ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ পীরু চিস্তি, সমাজসেবক মোঃ সেলিম কন্ট্রাকটর, বিশিষ্ট
সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।
আরএস/ডিএ

মতামত দিন