ধর্ম

খালেদা জিয়া স্মরণে না’গঞ্জ ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার ( জানুয়ারিসন্ধ্যা ৬টায় নগরীর নং রেলগেইট এলাকায়  নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরুন দেবনাথের সঞ্চালননায়  নারায়ণগঞ্জ জেলা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা  হয়

বিশেষ প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়

বিশেষ প্রার্থনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে বক্তারা আরও বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন,স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন জাতীয় জীবনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন,ত্যাগ সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন

এসময় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় এবং দেশ জাতির শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতন্ত্রের সুদৃঢ়তার জন্য বিশেষ  প্রার্থনা করেন

প্রার্থনা সভা শেষে উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার  শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সহ সভাপতি হিমাদ্রি সাহা হিমুসাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা, অসিম বড়ুয়া, সুজন দাস, জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, অজয় সূত্রধর, প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর, তুলশী ঘোষ, জিতু দাস, কিশোর দাস , সুমন ঘোষ, কৃষ্ণপদ মজুমদার,সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, ইন্দ্রজিৎ রায়, প্রবাস চন্দ্র বিশ্বাসরঞ্জিত দাস, ভবন বর্মন,পনির বর্মন,উজ্জ্বল রায়, মিঠু চক্রবর্তী, বান্টি কর্মকার, তন্বী ঘোষ সহ জেলা মহানগর ঐক্য পরিষদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। 

আরএস/ডিএ

মতামত দিন