বিশেষ খবর

আজমেরী ওসমানের ক্যাডার পঞ্চবটির ডেভিল কালাম প্রকাশ্যে

অগ্রবাণী রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিভিন্ন থানায় পৃথক অভিযানে বেশকিছু ফ্যাসিস্টকে গ্রেফতার করা হলেও রহস্যজনকভাবে এখনো গ্রেফতার হয়নি পঞ্চবটী আবাসন এলাকার অনত্যম ফ্যাসিস্ট আবুল কালাম। বৈষম্যবিরোধী আন্দোলনে আজমেরী ওসমানের সাথে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে ছাত্রদের ওপর হামলা চালালেও অদৃশ্যকারনে ছাত্রহত্যা মামলা হয়নি কালামের বিরুদ্ধে। আর সেই সুযোগে কিছুদি পালিয়ে থাকলেও বর্তমানে এলাকায় প্রকাশ্যে প্রভাব বিস্তার করে চলেছে এই স্বৈরাচারের দোসর। 

হামলায় সূত্রমতে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা মামলার পলাতক আসামী আজমেরী ওসমানের ক্যাডার ছিলো এই আবুল কালাম। আজমেরী ওসমান দেশে থাকা অবস্থায় তার হয়ে পুরো পঞ্চবটী আবাসন এলাকা নিয়ন্ত্রন করতো সে। সেসময় আজমেরী ওসমানের শেল্টারে অত্র এলাকার ঝুট সেক্টর নিয়ন্ত্রন, রাস্তায় অবৈধভাবে ইট-বালু-সিমেন্ট রেখে স্যানেটারী ব্যবসা পরিচালনা থেকে শুরু করে রাস্তার সাইডে সরকারি জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মান করে ভাড়া আদায় সহ এহেন কোন অনৈতিক কর্মকান্ড নেই যা সে করেনি। আর এই অবৈধ আয়ের টাকা দিয়ে প্রতিবছর পঞ্চবটি এলাকায় আজমেরী ওসমানের পিতা মরহুম নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে পেন্ডেল টানিয়ে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াতো কালাম। 

অনুসন্ধানে জানা গেছে, এক সময় টাগারপাড় এলাকায় টিনশেড বাসা ভাড়ায় থাকতো আবুল কালাম। কাজ করতো চাঁদনী হাউজিংয়ের মালিক চাঁন মিয়ার অফিসের পিয়ন হিসেবে। সেখান থেকে কৌশলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা গড়ে এক পর্যায়ে আজমেরী ওসমানের সহবথে চলে আসে কালাম। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আজমেরী ওসমানের শেল্টার থাকায় অত্র এলাকায় বিভিন্ন দিবসে আজমেরী ওসমানের ছবি সম্বলিত ব্যানার টানিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় কালাম। বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর আজমেরী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেলে কালাম কিছুদিন এলাকা থেকে গাঁ ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে ফতুল্লার এক শিল্পপতির ভাগিনার ছত্রছায়ায় আবারো এলাকায় ফিরে বুক ফুলিয়ে নিজের পূর্বের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্রমতে, ৫ আগস্টের পর ফতুল্লা সহ বিভিন্ন এলাকায় রাতের অধারে আজমেরী ওসমানের পক্ষে যে কয়েকটি ঝটিকা মিছিল হয়েছে সেই মিছিলের পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা এই স্বৈরাচারের দোসর ডেভিল আবুল কালাম। 

তবে এতকিছুর পরেও কিভাবে বর্তমানে কালামের মতো একজন স্বৈরাচারের দোসর এলাকায় প্রকাশ্যে প্রভাব বিস্তার করে যাচ্ছে সে বিষয়ে প্রশ্ন রয়েছে জনমনে। ডেভিল কালামের এমন অবাধ বিচরনে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশের কর্মকান্ড। এলাকাবাসীর দাবি অবিলম্বে ফ্যাসিস্টের দোসর ডেভিল আবুল কালামকে গ্রেফতার করা হউক। 

আরএস/ডিএ

মতামত দিন