ইপিক গার্মেন্টসের বৃক্ষরোপণ অভিযান
অগ্রবাণী ডেস্ক:
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশজুড়ে বিভিন্ন সংগঠন বৃক্ষরোপণ এবং চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে বৃক্ষরোপন অভিযান কর্মসূচী চালু করেছে ইপিক গার্মেন্টস ম্যানুফেকচারিং কোম্পানি লি.।
সেই কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ এবং ভূমিপল্লী মডেল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন ইপিক গার্মেন্টস ম্যানুফেকচারিং কোম্পানি লি. এর সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, জিএম মোঃ নুরুন্নবী সিদ্দিকী, এডমিন মাহবুব আলম, রফিকুল ইসলাম,মোঃ মিজানুর, মোঃ সাফফাত প্রমুখ।
আরএস/ডিএ

মতামত দিন