বিশেষ খবর

উজ্জ‌লের মাতার ইন্তেকা‌লে সা‌বেক এম‌পি গিয়াসউদ্দি‌নের গভীর শোক

প্রেস বিজ্ঞ‌প্তি:
নারায়ণগঞ্জ জেলা তাঁতী দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক সি‌দ্দিকুর রহমান উজ্জ‌লের মাতার ইন্তেকা‌লে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন বিএন‌পি কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য নারায়ণগঞ্জ-৪ আস‌নের সা‌বেক এম‌পি বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এক শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমার ইন্তেকা‌লে গভীর শোক প্রকাশ ক‌রেন এবং তার প‌রিবারের সদস‌্যরা যেন মাতৃ‌বি‌য়ো‌গের শোক সহ‌্য ক‌রতে পা‌রেন সেজন‌্য মহান আল্লাহর দরবা‌রে দোয়া কামনা ক‌রেন।

প্রসঙ্গত, সি‌দ্দিকুর রহমান উজ্জ‌লের মাতা অদ‌্য বৃহস্প‌তিবার দুপুর ১টা ৪৫ মি‌নি‌টে নিজ বাসভব‌নে বার্ধক‌্যজ‌নিত কার‌নে ইন্তেকাল ক‌রেন (ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন)। মৃত‌্যুকা‌লে তি‌নি ৬ ছে‌লে ১ মেয়ে ও না‌তি নাতনী সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।

উল্লেখ‌্য, ইসদাইর বাজার কেন্দ্রীয় জা‌মে মস‌জিদে বাদ মাগ‌রিব মরহুমার নামা‌জে জানাযা অনু‌ষ্ঠিত হবার পর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থা‌নে দাফন করা হ‌বে।
আরএস/ডিএ

মতামত দিন