বিশেষ খবর

কর্ডলাইন নির্মাণের দাবি বন্দরবাসীর

ইফ‌তি ইকবাল (স্টাফ রি‌পোর্টার):
‎নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। ৪টি সম্ভাব্য রুট নির্ধারণ করে চলছে ফিজিবিলিটি স্টাডি ও সার্ভের কাজ। বর্তমানে চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডে প্রাথমিক সার্ভে । এ নিয়ে সার্ভেকারীদের সঙ্গে এলাকাবাসীর বচসার ঘটনা ঘটছে। 
‎এলাকাবাসী জানান, ২৪ ও ২৫ নং ওয়ার্ডভুক্ত দেউলী চৌরাপাড়া এলাকাটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা। এখানে কলকারখানাসহ হাজারো পাকা- আধা পাকা স্থাপনা রয়েছে। তাই চৌরাপাড়া এলাকায় কর্ডলাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মূখীন হবেন বাসিন্দারা। ক্ষতি এড়াতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কর্ডলাইন নির্মাণের দাবি জানান এলাকাবাসী।  
‎এ ব্যাপারে বুধবার বিকেলে বন্দরের চৌরাপাড়া এলাকায়  এনরেক কনসালটেন্ট লিমিটেড আয়োজনে "আর্থ সামাজিক প্রভাব নিরূপন ও সুরক্ষা মূল্যায়ন" বিষয়ক মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রহিমা আক্তার ইতি, একনেক কর্মকর্তা রিনা খানম, রেল কর্মকর্তা লুৎফর রহমান, ডিজাইন ও সার্ভে ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, মেহেদী হাসান, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাংবাদিক লতিফ রানা, মোঃ জামান, ভুমি অধিগ্রহণ পরামর্শক কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, জরিপ কর্মকর্তা মীর ফারুক হোসেন, মহিবুল ইসলাম প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 
‎প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের জন্য সার্ভে চলছে। চৌরাপাড়া দিয়ে নারায়ণগঞ্জ লাকসাম কর্ডলাইন  হবে কিনা এখানো বলা যাচ্ছে না। তবে অন্য জায়গাও সার্ভে কার্যক্রম চলছে। 

আরএস/ডিএ

মতামত দিন