জহিরুল হক বিরবলের ইন্তেকালে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক
প্রেস বিজ্ঞপ্তি:
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জহিরুল হক বিরবল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮.৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন জহিরুল হক বিরবল। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন।

মতামত দিন