তানভীর হোসেনের মাতার ইন্তেকালে গিয়াসউদ্দিনের গভীর শোক
অগ্রবাণী ডেস্ক:
অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মমতাময়ী মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা সহ মরহুমার পরিবার যেন এ শোক সইতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক ২টার সময় রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মতামত দিন