বিশেষ খবর

মাওলানা মীর মোবারক হোসেনের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

অগ্রবাণী ডেস্ক:

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ মাওলানা মীর মোবারক হোসেনের ইন্তেকালে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

শনিবার (১০ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

মাওলানা মীর মোবারক হোসেন গত শুক্রবার রাত ১১টা মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "মাওলানা মীর মোবারক হোসেন ছিলেন একজন প্রকৃত দ্বীনদার সমাজহিতৈষী মানুষ ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এবং সমাজের আর্তমানবতার সেবায় তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ ইসলামিক চিন্তাবিদ অভিভাবককে হারালাম, যা সহজে পূরণ হবার নয়"

তিনি আরও বলেন, "আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন"

আরএস/ডিএ

মতামত দিন