৭ নং ওয়ার্ডবাসীর জনকল্যাণে শামীম ঢালীর মানবিক উদ্যোগ
অগ্রবাণী রিপোর্ট:
নাসিক ৭নং ওয়ার্ডবাসীর নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ কার্যক্রমগ্রহন করেছে ঢালী ফাউন্ডেশন।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র অন্যতম সদস্য এবং ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় এ বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নাগরিক সেবার মধ্যে রয়েছে সম্পূর্ন বিনামূল্যে জন্ম নিবন্ধন, অন্য এলাকার ভোটারদের জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন ও প্রান্তিক মানুষের কল্যাণে বিনা খরচে টিসিবি কার্ড করে দেয়া সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম।
এ বিষয়ে ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ ঢালী অগ্রবাণীর এ প্রতিনিধিকে জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যারা বসবাস করেন তারা প্রত্যেকে অবগত আছেন বিগত এক বছর ধরে সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি শূন্য অবস্থায় আছে। এমতাবস্থায় নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই ৭নং ওয়ার্ডের জনগনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার জন্য একজন সমাজকর্মী হিসেবে আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি আমার প্রতিষ্ঠিত ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ছয় মাস পূর্বে স্বল্পপরিসরে নাগরিক সেবা প্রদান করার কার্যক্রম গ্রহণ করি। সেই কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে পর্যাপ্ত জনবল নিয়োগ করে এখন থেকে পরবর্তী জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
আরএস/ডিএ

মতামত দিন