বিশেষ খবর

‎না ফেরার দে‌শে এটিএম কামা‌লের মমতাময়ী মা

অগ্রবাণী ডেস্ক:
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী এটিএম কামালের মারা নারী নেত্রী শাহানা খানম চৌধুরী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় তিনি শহরের মিশনপাড়ায় সোনারগাঁও ভবনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চলছিল তার চিকিৎসা।

‎এক সময়ে বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন শাহানা খানম। তিনি বিএনপির শুরুর দিতে রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

‎বেশ কয়েক বছর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন শাহানা খানম। ওই সময়ে খালেদা জিয়া দীর্ঘ সময় নিয়ে শাহানা খানমের কথা শুনেছিলেন।

‎তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দল থেকে জড়িত। এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, লায়ন্স নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, জড়িত ছিলেন মহিলা ক্রিড়া সংস্থার সাথে। এছাড়াও তিনি মিশন পাড়া পঞ্চায়েতের সাথে জড়িত ছিলেন।

‎আরএস/ডিএ

মতামত দিন