সোনারগাঁয়ে রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন দুই সহদোর
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দুই সহদোর। আর এ দুই সহদোর হচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের মেজ ছেলে জি. এম সাদরিল ও সেজ ছেলে কায়সার রিফাত।
রাজনীতির মাঠে তাদের সরব উপস্থিতি ইতোমধ্যে সোনারগাঁজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১দফা সম্বলিত লিফলেট সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় বিরামহীনভাবে জনসাধারনের মাঝে বিতরণ করে যাচ্ছেন এ দুই সহদোর। শুধু তাই নয়, লিফলেট বিতরণকালে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে সেই কথাগুলো সাধারন মানুষের সামনে উত্থাপন করে যাচ্ছেন তারা।
এদিকে, জি. এম সাদরিলের রয়েছে সফল রাজনৈতিক ক্যারিয়ার। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা, সৎ ও শিক্ষিত নেতৃত্ব গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলে জানান স্থানীয় নেতারা।
অপরদিকে, কায়সার রিফাত তরুণ সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, সোনারগাঁয়ের স্থানীয় জনগণ বলছেন সাবেক এমপি গিয়াসউদ্দিনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে তার দুই সন্তানের তরুণ নেতৃত্বের সংমিশ্রন আগামী নির্বাচনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, সাদরিল ও রিফাতের মতো প্রগতিশীল, শিক্ষিত ও উদ্যমী নেতৃত্বই আজকের দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাদের এই প্রচারণা শুধু নির্বাচনী মাঠে প্রাণ সঞ্চার করছে না, বরং তরুণ প্রজন্মকে রাজনীতির সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করছে।
আরএস/ডিএ

মতামত দিন