ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে উজ্জলের গভীর শোক
অগ্রবাণী ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদলের সাবেক নেতা ও যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং স্থানীয় যুবদল নেতা মো. মাসুম।
তাদের এই আকষ্মিক অকাল মৃত্যুতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে,
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা যায়, মোটরসাইকেলে করে
যাওয়ার সময় জালকুড়ি দশপাইপ
এলাকায় একটি ট্রাক তাদের
চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আরএস/ডিএ

মতামত দিন