রাজনীতি

প্রধানমন্ত্রীর পক্ষে ৩শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

অগ্রবাণী ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নাসিক ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবুর উদ্যোগে তিনশত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন চঞ্চল, নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কাজী জিয়াউল হক নাঈম, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল মামুন, মহানগর যুবদল নেতা  আবিদ হোসেন, রাতুল সাহা, সাবের হোসেন, মাহাতাব উদ্দিন, নিঝুম, রিয়েন মোল্লা, আলামিন, যুব, আদনান, আরাফাত, সাকিব, আহাম্মদ, শরিফ, মিমি, শামীম, তাজি, সাব্বির প্রমুখ।

আরএস/ডিএ

মতামত দিন