বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিদ্দিকুর রহমান উজ্জলের শুভেচ্ছা
অগ্রবাণী ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশ-বিদেশের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, “প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে বিএনপি আজ দেশের আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া এই দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয় ছিনিয়ে এনেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
তিনি আরও বলেন, “আজকে যখন দেশের গণতন্ত্র অবরুদ্ধ, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তখন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের নতুন করে প্রেরণা যোগায়। সকল জুলুম-নির্যাতন মোকাবিলা করে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে বদ্ধ পরিকর।”
তিনি আরও বলেন, বিএনপির
৪৭ বছরের পথচলায় রয়েছে
অসংখ্য সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। দেশের
স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায়
এই দল সব সময়
অগ্রণী ভূমিকা পালন করেছে। বিভিন্ন
সময়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিএনপি জনগণের
আস্থা ও ভালোবাসা অর্জন
করেছে। দলের
প্রতিটি নেতাকর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার
ও জনগণের অধিকার প্রতিষ্ঠায়
অবিচল। প্রতিষ্ঠাবার্ষিকীর
এই শুভক্ষণে সিদ্দিকুর রহমান উজ্জল বিএনপির
সকল স্তরের নেতাকর্মী, সমর্থক
এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন এবং আশা প্রকাশ
করেন যে, আগামী দিনেও
বিএনপি দেশ ও জাতির
কল্যাণে অগ্রণী ভূমিকা পালন
করবে।
আরএস/ডিএ

মতামত দিন