সাংবাদিক তুহিন হত্যা: বন্দর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ইফতি (স্টাফ রিপোর্টার):
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বন্দর প্রেসক্লাবের সামনের এ কর্মসূচির আয়োজন করে বন্দর প্রেসক্লাব।
বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, বন্দর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সবুজ মাহমুদ. অর্থ সম্পাদক লতিফ রানা, কার্যকরি পরিষদের সদস্য মোঃ নাসিরউদ্দিন, সাবেক সহসভাপতি নূরুজ্জামান মোল্লা, সাংবাদিক এস এম শাহীন, আবুল বাশার, অধ্যক্ষ আনোয়ার হোসেন, মোঃ সোহেল মিয়া, হৃদয়, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজামাল, তথ্য প্রচার ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন, কাজী সাঈদসহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিক সুরক্ষা আইন এবং মিথ্যা মামলা, হামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরএস/ডিএ

মতামত দিন