সংগঠন সংবাদ

সাংবাদিক শাওনের মাতৃবিয়োগে অগ্রবাণী পরিবারের শোক

অগ্রবাণী ডেস্ক:

নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মা  মৌলুদা খান (৭০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক অগ্রবাণী পরিবার

পত্রিকাটির সম্পাদক মোঃ হারুন অর রশিদ চৌধুরী শোক প্রকাশ করে জানান মরহুমার ইন্তেকালে গভীরভাবে শোকাহত দৈনিক অগ্রবাণী পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক কর্মকর্তাবৃন্দ আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি

উল্লেখ্য মরহুমা মৌলুদা খান বুধবার দুপুরে দীর্ঘ একমাস রোগভোগের পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি মৃত্যুকালে তার স্বামী আয়কর আইনজীবি ওসমান গনি দুই পুত্র শিবলী সাদিক আহসান সাদিক সহ অসংখ্য আত্মিয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন

আরএস/ডিএ

মতামত দিন